স্মার্টফোনে গ্রাফিক ডিজাইন করার জন্য PixelLab বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ। তবে সুন্দর ডিজাইনের জন্য প্রয়োজন চমৎকার সব বাংলা ফন্ট। ডিফল্ট ফন্ট দিয়ে প্রফেশনাল কাজ করা কঠিন।
আজকের ব্লগে আমরা জানবো কীভাবে Freelipi.com থেকে সেরা সব বাংলা ফন্ট ডাউনলোড করবেন এবং সেগুলো আপনার পিক্সেলল্যাব অ্যাপে যুক্ত করবেন।
ধাপ ১: Freelipi.com থেকে বাংলা ফন্ট ডাউনলোড করার নিয়ম
প্রথমেই আপনার পছন্দের ফন্টটি সংগ্রহ করতে হবে। আমাদের ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করা খুবই সহজ:
- আপনার ফোনের ব্রাউজার থেকে সরাসরি চলে যান Freelipi.com সাইটে।
- হোমপেজে আপনি অসংখ্য স্টাইলিশ এবং প্রিমিয়াম কোয়ালিটির Free Bangla Font দেখতে পাবেন।
- আপনার পছন্দের ফন্টটির ওপর ক্লিক করুন।
- ফন্টের প্রিভিউ দেখে নিচে থাকা ‘Download’ বাটনে ক্লিক করুন।
- ফন্টটি সাধারণত একটি ZIP ফাইল হিসেবে ডাউনলোড হবে।
ধাপ ২: জিপ (ZIP) ফাইল আনজিপ করা
ডাউনলোড করা ফন্টটি সরাসরি ব্যবহার করা যায় না। এটিকে আগে আনজিপ করতে হবে:
- আপনার ফোনের File Manager-এ যান এবং Download ফোল্ডারটি ওপেন করুন।
- ডাউনলোড করা জিপ ফাইলটির ওপর ক্লিক করুন।
- ‘Extract’ বা ‘Uncompress’ অপশনটি সিলেক্ট করুন।
- এখন আপনি ফোল্ডারের ভেতরে
.ttfবা.otfফরম্যাটের ফন্ট ফাইলটি দেখতে পাবেন। এটিই আমাদের মূল ফন্ট।
ধাপ ৩: PixelLab Bangla Font Setup
ফন্ট আনজিপ করা হয়ে গেলে নিচের ধাপগুলো অনুসরণ করে অ্যাপে অ্যাড করুন:
- PixelLab অ্যাপটি ওপেন করুন।
- নিচে থাকা ‘A’ আইকনে ক্লিক করে ‘Fonts’ অপশনে যান।
- সেখান থেকে ‘My Fonts’ ট্যাবে ক্লিক করুন।
- ডানপাশে থাকা ‘T+’ (ফাইল আইকন) অথবা ফোল্ডার আইকনে ক্লিক করুন।
- আপনার ফোনের স্টোরেজ থেকে যেখানে ফন্টটি আনজিপ করেছেন, সেই ফোল্ডারে গিয়ে
.ttfফাইলটি সিলেক্ট করুন। - ব্যাস! এখন আপনার কাস্টম বাংলা ফন্টটি ‘My Fonts’ লিস্টে দেখা যাবে।
কেন Freelipi থেকে ফন্ট ব্যবহার করবেন?
- বিশাল কালেকশন: ইউনিক সব কাস্টম ফন্ট এখানে পাওয়া যায়।
- সম্পূর্ণ ফ্রি: কোনো ঝামেলা ছাড়াই লেটেস্ট সব ফন্ট ডাউনলোড করা যায়।
- ইউনিকোড: সাপোর্ট করে।
